• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

1414738171_thসিসি নিউজ: ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ খান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়।

আলী আহমেদ খান জানান, দমকল বাহিনীর ২০টি ইউনিটের ১০০ ফায়ার ফাইটার সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের খবর খবর পাওয়া যায়নি। ভবনটিতে এনটিভি, আরটিভি, আমার দেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ফায়ার সর্ভিস কর্মীরা ভবনটির সামনে ও পেছনে মই লাগিয়ে এবং পাশের ভবনগুলো থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ভবনের ১২ তলায় এনটিভির অফিসও রয়েছে। সাত তলায় রয়েছে আরটিভি। শেষ খবর পাওয়া পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানাতে পারেননি কেউ। দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি জানিয়েছেন, শুক্রবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় পরিবর্তন করে গুলশানের নিকেতনে নেয়ার কথা ছিল। এ জন্য পত্রিকাটির গুরুত্ব কাগজপত্র ও মালামাল গতকালই গুছিয়ে রাখা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার হওয়ায় ভবনের অধিকাংশ অফিস বন্ধ ছিলো। শুধুমাত্র গণমাধ্যম অফিসগুলোর কর্মীরা ছিলেন। তবে ভবনের ওপরের ফ্লরে আগুন লাগায় অধিকাংশ কর্মীরাই বের হয়ে আসতে পেরেছেন বলে অনুমান করেছেন তিনি। – See more at: http://swadesh24.com/details.php?id=40321#sthash.ublCAA5A.dpuf


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ