ঢাকা: রাজধানীর বিএসইসি ভবনে আমার দেশ পত্রিকার অফিসে অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘একটি পরিকল্পিত চক্রান্ত। আমার দেশ-কে নিশ্চিহ্ন করতে এই আগ্নকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছে। এ রহস্যজনক অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।’
শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটে বিএসইসি ১১ তলা ওই ভবনে আগুন লাগে। ভবনটির ১১ তলায় অবস্থিত দৈনিক আমার দেশ কার্যালয় থেকে আগুনের সূত্রপাত্র হয়।
অগ্নিকাণ্ডের কারণে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও আরটিভির সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রয়েছে।