রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের ডাকা রোববারের হরতালের দ্বিতীয় দিনে মাঠে জামাত-শিবিরের কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোনালী ব্যাংক চত্বর থেকে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মো. আবুল হোসেন সরকার, ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. বিপ্লব আলী, ইউপি সদস্য শাহআলম, ছাত্রলীগ নেতা গোলাম সরওয়ার বাবলু, মো. আব্দুস সালাম, লোকমান হোসেন, সোহেল পারভেজ প্রমূখ। হরতালে উপজেলার কোথাও কোন হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ ও পিকেটিং করতে দেখা যায়নি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।