ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জীবিকা নির্বাহের জন্য দরিদ্র মৎস্যজীবিদের মাঝে জাল বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার দুপুরে উপজেলা পরিষদের
অর্থনৈতিকভাবে পশ্চৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় এই জাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আক্তামুন লিন্নাছ’র সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান সরকার, ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ আক্তামুন লিন্নাছ বলেন, বর্তমান সরকারের অর্থনৈতিকভাবে পশ্চৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ১২জন দরিদ্র মৎসজিবীর মাঝে তিন হাজার ছয়শ’ ফিট জাল বিতরন করা হয়।