কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: পাঁচ বছরের শিশু মিষ্টি আক্তার ধর্ষনে শিকার হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কেশবা গ্রামের এ ঘটনায় শিশুটিকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার শিশুটির ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া গেছে বলে হাসপাতাল সুত্রে জানানো হয়।
শিশু মেয়েটি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিন ভেড়ভেড়ি গ্রামের খেচুরটারী পাড়ার দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে। শিশুটি কেশবা গ্রামে তার নানা আব্দুল হামিদ ও নানী শিরিনা বেগমের কাছে থাকতো এবং কেশবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী (রোল নম্বর ১২) । অভিযোগ মতে ঘটনার দিন রবিবার সকালে মিষ্টি স্কুল যাওয়ার পথে কেশবা গ্রামের সয়ফল হোসেনের পুত্র বেলাল হোসেন (১৮) ওরফে টন্না শিশুটিকে তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভেতর জোড় র্প্বূক ধর্ষন করে। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে গ্রামের মানুষজন ছুটে এলে ধর্ষক বেলাল পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হলে শিশু ওয়াডের ১২ নম্বর বিছানায় তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় শিশুটির পিতা। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন আগে বেলাল আরেকটি মেয়েকে ধর্ষন করেছিল। সেটি এলাকার প্রভাবশালীরা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়।