আন্তর্জাতিক ডেস্ক : সিয়েরা লিয়নে ইবোলা ভাইরাসের সংক্রমণ আরো দ্রুত হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক প্রচারণা সংস্থাগুলো।এ ছড়িয়ে পড়ার অবস্থা আশংকাজনক বলেও উল্লেখ করা হয়।
দি আফ্রিকা গর্ভনেন্স ইনিশিয়েটিভ (এজিআই) জানিয়েছে, ‘‘সিয়েরা লিয়নের গ্রাম এলাকাগুলোতে ২মাস আগের চাইতে ৯ গুণ বেশী গতিতে ইবোল ছড়িয়ে পড়ছে।অপরদিকে লাইবেরিয়ায় ভাইরাসটির সংক্রমণ ধীর হয়েছে।’’
ইবোলার সংক্রমণ কমছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ঘোষণার পরই এ পর্যবেক্ষণ প্রকাশ করলো দি আফ্রিকা গর্ভনেন্স ইনিশিয়েটিভ।
সংস্থাটি জানিয়েছে, ‘‘সিয়েরা লিয়নের গ্রাম এলাকাগুলো ইবোলাতে বেশি আক্রান্ত হলেও রাজধানী ফ্রিটাউনে ইবোলার মাত্রা বাড়ছে। আগের দুই মাসের তুলনায় এটির মাত্রা ৬ গুণ বেশি।’’
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘‘এ পর্যন্ত ইবোলায় ১৩,৫৬৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ৯২২ জন।–বিবিসি।