• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানে দুদক

Musaসিসি নিউজ : বিতর্কিত ব্যবসায়ী ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার নিয়মিত বৈঠকে এ অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)।

দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, প্রতিবেদনে মুসা বিন শমসেরের আয়, আয়ের উৎস, জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, তা দুদকের অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ, মুসা বিন শমসের বাংলাদেশের ‘বিজনেস মোগল’ নামে পরিচিত। তাকে বলা হয় ‘প্রিন্স মুসা’। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বর্তমানে তিনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ