সিসি ডেস্ক : থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। তাই এই দেশে হাতি নিয়ে উন্মাদনা তো থাকবেই। প্রাচীন রাজকীয় খেলা পোলো ঘোড়ার পিঠে করে খেলা হলেও থাইল্যান্ডের রাজা প্রতিবছর আয়োজন করে থাকেন হাতিদের পোলো খেলা, যা রাজকীয় খেলা পোলোকে দিয়েছে নতুন এক মাত্রা ।২৮ শে আগষ্ট থেকে শুরু হয় এবারের হাতির পোলো খেলা। রাজধানী ব্যাংককের অদূরে সামুত প্রদেশ অনুষ্ঠিত হচ্ছে এবারের এই প্রতিযোগিতা ।
প্রতিটি হাতির উপর দুইজন করে সাওয়ারী থাকে, তার মধ্যে একজন খেলোয়াড়, অন্যজন মাহুত, খেলোয়োড়ের নির্দেশনা অনুযায়ী মাহুত হাতিকে নিয়ন্ত্রন করে মাঠের মধ্যে। এভাবেই চলে হাতির অদ্ভুত পোলো খেলা।