• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া শুরু!

index_56591সিসি নিউজ : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে রাজধানীর নাজিমুদ্দিন সড়কের কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ কাশিমপুরে ছিলেন। তাকে মঙ্গলবার ঢাকায় আনার বিষয়টি নতুন বার্তা ডটকমকে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

শোনা যাচ্ছে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় শিগগির কার্যকরের অংশ হিসেবে তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, “আইন অনুযায়ী আদেশ পাওয়ার পর সব হবে। এখনো কোনো আদেশ পাওয়া যায়নি।”

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, কামারুজ্জামানকে নিয়ে একটি প্রিজনভ্যান মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওয়ানা হয়েছে। প্রিজনভ্যানের সঙ্গে পর্যাপ্ত পুলিশ পাহারা রয়েছে।

গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি দুটি অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়।

এরপর ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর বিকেলে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে রায়ের সার্টিফাইড কপি চেয়ে আবেদন করেছেন আসামিপক্ষ।

একই সঙ্গে রিভিউ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি নোটিশ পাঠানো হয়েছে। এই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন এ আবেদন করেন।

তবে সরকার পক্ষের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ অর্থাৎ রায় পর্যালোচনার সুযোগ নেই বলে মত দিয়েছেন। তিনি বলেছেন, “এটি্ একটি বিশেষ আইন, এখানে রিভিউ কোনো সুযোগ নেই।”

তবে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলছেন রিভিউ করা যাবে। তিনি বলেন, “সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের রিভিউ করার সুযোগ রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের কপি পেলে আমরা রিভিউ আবেদন করবো।”

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, কামারুজ্জামানের রিভিউ (পুনঃবিবেচনা) আবেদন করার সুযোগ থাকা উচিত।

গত বছর কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশের পরও সরকার পক্ষ থেকে বলা হয়েছে রিভিউ’র সুযোগ নেই। তবে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে বলে জানিয়েছিলেন এবং তা করেছিলেনও। শেষ পর্যন্ত আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ।

নতুন বার্তা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ