• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাকিব

Sakibখেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা টেস্টে খুব একটা সুবিধা করতে না পারলেও খুলনা টেস্টের দ্বিতীয় দিনে উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক খেলে প্রায় তিন বছর পর টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।

এরপর অবশ্য বেশ কয়েকবার নব্বইয়ের ঘরে আটকা পরেছেন সাকিব। টেস্ট ক্রিকেটে তার ৯৬ রানের ইনিংসই আছে তিনটি। এরমধ্যে একটি আবার অপরাজিত। এছাড়া ৯৭ রানের ইনিংসও আছে একটি।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পরও নিজের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন সাকিব। শেষ পর্যন্ত দলীয় ৩৭৬ রানের মাথায় ব্যক্তিগত ১৬৭ রানে আউট হয়ে গেছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলতে ১৮টি চার ও ২টি ছক্কার মার মেরেছেন সাকিব। বল খেলেছেন ১৮০টি।

তামিমের সেঞ্চুরি

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। তবে এর জন্য প্রায় পাঁচ বছর অপেক্ষা করতে হলো এই ওপেনারকে। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর অবশ্য বেশ কিছু ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি। কিন্তু টেস্ট সেঞ্চুরি যেন ধরাই দিচ্ছিলনা দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়েছিলেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ঢাকায় অনুষ্ঠিত দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন তামিম। ফলে খুলনায় যেন কিছু একটা করে দেখানোর পণ করেই মাঠে নেমেছিলেন তিনি। ইনিংসের শুরু থেকে একবারের জন্যও ঝুঁকি নেওয়ার চেষ্টা করেননি তিনি। বরং ক্রিজে থাকাকালে পুরোটা সময়ই নিজের মারমুখী স্বভাবের বিরুদ্ধে ব্যাটিং করে গেছেন। অবশ্য ইদানিং কালে টেস্টে তামিমকে ধীর গতিতে ব্যাটিং করতেই দেখা যাচ্ছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ৬৪ রান করতে বল খেলেছিলেন ১৮১টি।

সেঞ্চুরি তুলে নেওয়ার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ১০ টি চারের সাহায্যে ব্যক্তিগত ১০৯ রান করে হ্যামিল্টন মাসাকাদজার বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তিনি। তবে এর আগে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েছেন তামিম। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির ইনিংসটি খেলতে ৩৩২টি বল মোকাবিলা করেছেন এই ওপেনিং ব্যাটসম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ