• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বন্ধুদের সাথে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

Dorson-107সিসি নিউজ: যশোরে বাঘারপাড়ার এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নড়াইলের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রেমিকসহ তার বন্ধুরা। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম শিকদার মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলার রাঁধানগর গ্রামের ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদের।

এরই সূত্র ধরে রোববার রাতে মাসুদ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার চাড়াভিটা বাজারে নিয়ে যায়। সেখানে মাসুদসহ তার বন্ধু একই গ্রামের তাপস ও জাফর মিলে তরুণীকে সাতমারা বটতলায় নিয়ে যায়। সেখানে ঘুমের বড়ি সেবন করিয়ে নড়াইলের একটি বাড়িতে নিয়ে তারা তরুণীটিকে গণধর্ষণ করে।

এতে তরুণী অসুস্থ হয়ে পড়লে তারা ওই দিনই রাত ১ টার দিকে তাকে বাঘারপাড়ার দিকে নিয়ে আসছিল। পথিমধ্যে বাঘারপাড়া থানা পুলিশের একটি টহল দল তাদের থামায়। এসময় পুলিশ দেখে ওই তরুণীকে ফেলে মাসুদসহ তার বন্ধুরা পালিয়ে যায়।

এদিকে বিষয়টি পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটির পরিবারকে জানালে তারা এসে ওই তরুণীকে শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার পর সোমবার রাতে আরো অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

মেয়েটির মা-বাবা জানিয়েছেন, মাসুদ তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে গণধর্ষণ করেছে। মাসুদের সাথে দীর্ঘদিন প্রেম সম্পর্ক ছিল। নড়াইলে মাসুদের এক ফুফার বাড়িতে নিয়ে তারা ধর্ষণ করে। তবে বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী শিকদার জানিয়েছেন, ঘটনাস্থল নড়াইলে হওয়ায় সেখানকার থানায় মামলা হবে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে তরুণীটির চিকিৎসা চলছে। এখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

ওই হাসপাতালের চিকিৎসক আয়েশা আক্তার জানান, তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া অফিসিয়ালি কিছু বলা যাবেনা। তবে মেয়েটির তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বলে তিনি স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ