• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরায় আ.লীগ ও লক্ষীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Maderসিসি ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর গ্রামের কাদির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা (৫০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতাপ সাহা রাতে বাড়ি ফেরার সময় পথে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। নিহতের লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।

শ্রীপুর থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় যুবলীগ নেতা মোহন পাটওয়ারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ।

নিহত মোহন পাটওয়ারী সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হোসেন আহম্মদ পাটওয়ারীর ছেলে এবং ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা মোহন পাটওয়ারী রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় ৫-৬ জন মুখোশধারী এসে রাস্তার ওপর মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ