• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা নব্য রাজাকারের ভূমিকায়: ইনু

enuকুষ্টিয়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজাকারের সমর্থক হয়ে গেছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, একাত্তরের রাজাকারদের সমর্থন দিয়ে নব্য রাজাকারের ভূমিকায় নেমেছেন খালেদা। সময় এসেছে  তার কৈফিয়ত চাওয়ার।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ক্ষমতায় যেতে বিএনপির চেয়ারপারসন পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “উনি (খালেদা) আদালত মানবেন না, সংবিধান মানবেন না, রাজনীতির নিয়মকানুন মানবেন না, আর গণতন্ত্রের বুলি আওড়াবেন, এটা ঠিক না।”

হাসানুল হক ইনু  বলেন, “উনি (খালেদা) রাজাকারের সমর্থক হয়ে গেছেন। ওনাকে মুখ খুলতে হবে যে উনি আদালতের রায় মানেন কি, মানেন না। উনি নীরবতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের পক্ষ ও হরতালের সমর্থন দিচ্ছেন। এই  সমর্থন দিয়ে খালেদা জিয়া নব্য রাজাকারের ভূমিকায় এসেছেন। সময় এসেছে তার কৈফিয়ত তলব করার।”

ইনু বলেন, “একাত্তরে প্রকাশ্যে যারা নরহত্যা করেছে, গণহত্যা করেছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশে আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হরতাল ডাকে।  খালেদা জিয়া মুখ বন্ধ করে ওদের (জামায়তকে) সমর্থন দেন। এটা লজ্জাজনক ও দুঃখজনক।”

জামায়াত কোনো মানবতার ধার ধারে না দাবি করে জাসদের সভাপতি ইনু বলেন, “জামায়াতে ইসলামী একাত্তরেও যেমন ন্যায়নীতির ধার ধারেনি, এখনো তারা অমানবিক। আমরা জীবনে বহুত আন্দোলন করেছি; পরীক্ষার সময় কোনোদিন হরতাল ডাকিনি।পরীক্ষার সময় হরতাল ডেকে জামায়াতে ইসলামী আরেকটা মানবতাবিরোধী অপরাধ করল। এটা খুবই দুঃখজনক।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ