দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা। পাশাপাশি বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবিলম্বে ভিসির প্রত্যাহার ও বিচার দাবী করেছে তারা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিতে বক্তব্যে ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল এ দাবী জানান।।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান ভিসি বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার প্রতি প্রতিহিংসামূলক আচরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি মোবাইলের মাধ্যমে পরীক্ষা দেয়ার সময় এক জনকে আটক করে। আমরা বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ আইন গত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। প্রাথমিকভাবে পুলিশের এসআই বিশ্বজিৎসহ আরো ২-৩ জন কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সম্মুখে সেই ছেলে তাকে সহযোগিতা করার জন্য বহিরাগত তার বন্ধু মনির নামক এক ব্যক্তির নাম উল্লে¬খ করে। এ সময় ভিসি এই ছেলেটিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে দেখিয়ে ছেলেটিকে বলে এদের মধ্যে কেউ তোমার সাথে ছিল কিনা। ছেলেটি সবার সামনে বলে আমি ক্যাম্পসে কাউকে চিনি না। পরবর্তীতে আমরা জানতে পারি ভয় ও লোভের মাধ্যমে ছেলেটিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্যদের নাম বলতে বাধ্য করায়। অন্যথায় ছেলেটিকে বিভিন্ন মামলায় ফেলানোর মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র অরুন কুমার রায় ও বিএস লেভেল-৪ সেমিস্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসানকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ব্যাপারে ছেলেটির পরীক্ষায় জালিয়াতির ভিডিও চিত্র এবং তথ্য প্রমান ভিসিকে অবহিত করতে চাইলে তিনি অররু কান্তি রায় সিটনকে গালিগালাজ করেন বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্বাস ঘাতক, আজন্ম ছাত্রলীগ বিরোধী ও স্বাধীনতা বিরোধী, মিথ্যাবাদি ও জ্ঞানপাপি ভিসি’র অবিলম্বে প্রত্যাহার এবং বিচার দাবি করা হয়। একই সাথে ছাত্রলীগের বিরুদ্ধে সকল প্রকার বানোয়াট ও মিথ্যা অপবাদের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বহিষ্কার আদেশ প্রতাহারের আহবান জানানো হয়। অন্যথায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি এককভাবে দায়ী থাকবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ হাবিপ্রবী শাখার সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমি, প্রত্যুষ রায়, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম সুজন, কিশোর কুমার রায়, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।