ঢাকা: এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। তাই সরকার চাইলে যে কোনো মুহূর্তে রায় কার্যকর করতে পারে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কামারুজ্জামানের রায় আপিল বিভাগের আগেই ট্রাইব্যুনালই দিয়েছিল। যার কারণে পূর্ণাঙ্গ রায় প্রকাশের দরকার আছে বলে আমি মনে করি না।