সিসি নিউজ : উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের প্রধান মোর্শেদ আলম ওরফে মাসুমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন মোর্শেদকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত শুনানি শেষে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (০৫ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়, একটি এইচপি ল্যাপটপ, একটি নোকিয়া এন-৭৫। আস্যুসের ডিভিডি, প্রিন্টার সফটওয়্যার, বিভিন্ন ভিডিও সিডি, দেশি-বিদেশি জঙ্গি বই ইত্যাদি।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, মোর্শেদ আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের প্রধান।
আলকায়েদা প্রধান আল জাওয়াহিরির ভিডিও বার্তা বাংলায় ডাবিং করেছে এই মোর্শেদ আলম মাসুমই। ডাবিং করে সে তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। সে সারা বিশ্বের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে গণসংযোগ চালাতো। তার মূল কাজই ছিল । তার সঙ্গে বিশ্বের বড় বড় জঙ্গি নেতাদের ভালো পরিচয় আছে তা প্রথমিকভাবে বলা যায়।
উগ্রপন্থী আনসারুল্লাহ বাংলা টিমের নাম দেশে প্রথম আলোচনায় আসে গত বছরের (২০১৩) শেষ দিকে। অগাস্টে বরগুনা জেলা থেকে এ সংগঠনের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ ৩১ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসিমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উসকানিমূলক বই উদ্ধার করা হয়।
জসিমসহ এ সংগঠনের ১০ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর অভিযোগপত্রও দিয়েছে পুলিশ।
মনিরুল ইসলাম বলেন, “২০১১ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে মোর্শেদ আলম মাসুম। বর্তমানে সে একটি কোম্পনিতে চাকরি করতো।