• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মেয়রের আল্টিমেটাম

Jhantuরংপুর: কাউন্সিলর হারাধন রায়সহ রংপুর সিটি করপোরেশন (রসিক) কর্মচারীদের ওপর হামলাকারী শাহিন গ্রুপের লোকজনদের আগামী রোববারের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। অন্যথায় সোমবার নগর ভবনে নাগরিক সেবামূলক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিএল রায় রোডস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন মেয়র।

কাউন্সিলর হারাধনের ওপর যুবলীগ নেতা শাহিন গ্রুপের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু বলেন, ‘আমার নির্দেশ অমান্য করে শাহিনের লোকজন হারাধনের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের সংঘর্ষে রসিকের দুই কর্মচারীও আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের আগামী রোববারের মধ্যে গ্রেপ্তার না করলে সোমবার থেকে নগর ভবনে সব ধরনের নাগরিক সেবামূলক কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।

এ সময় প্যানেল মেয়র আবুল কাশেম আলী, কাউন্সিলর শাহজালাল করিম বকুল, সেকেন্দার আলী, মাহাবুবার রহমান মঞ্জু, হাসনা বানু, মঞ্জুরী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রের সামনে কাউন্সিলর হারাধন রায়ের ওপর হামলা চালায় শাহিন গ্রুপের লোকজন। এতে হারাধনসহ পাঁচ জন আহত হন। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গেলে মেয়র ঝন্টুও সামান্য আঘাত পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ