• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টঙ্গীতে নিজ বাসায় র‌্যাব সদস্যের স্ত্রী খুন

Maderগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় র‌্যাব সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সালমা খাতুন র‌্যাব-৪ এর নায়েক ওমর আলীর স্ত্রী। শনিবার দুপুরে সাড়ে ১২টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক ইয়াসিন আলী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিটি করপোরেশনের টঙ্গীর বড় দেওড়ার আদর্শপাড়া এলাকার ওই বাসায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে।

এ সময় তারা সালমা খাতুনকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তার তলপেটের দুইস্থানে গভীর ক্ষতের সৃষ্টি হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় ওই র‌্যাব সদস্য বাসায় ছিলেন না।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে বা খুনের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ