সিসি নিউজ: নীলফামারী সদরের দীঘলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কমলমতি শিক্ষার্থীদের র্দীঘ দিনের কষ্টের অবসান হলো অবশেষে। শুধু মাত্র ১০ জোড়া বেঞ্চের অভাবে এতো দিন মেঝেতে বসে ক্লাশ করতে হতো ওই বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীকে। আর এই কষ্ট থেকে মুক্ত করতে শুক্রবার সকালে নিজের ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে ১০ জোড়া বেঞ্চ তৈরী করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। শুক্রবার সকালে শহরের উপজেলা সড়কের বাসভবনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা খাতুনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
দীঘলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, র্দীঘ দিন থেকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের লেখাপড়ার বেঞ্চ না থাকায ওই শ্রেণী কক্ষের ৪০জন শিক্ষার্থী মেঝেতে বসে এতো দিন পাঠাদান করে আসছিল। বিষয়টি মন্ত্রী মহাদয়কে অবগত করায় তিনি দ্রুত শিক্ষার্থীদের জন্য বেঞ্চ সংগ্রহ করে দেন।