• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

10/8/2014 12:06 AMসিসি নিউজ: নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র(আইডিইবি) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস উদযাপন হয়েছে।
শনিবার দুপুরে আইডিইবি নীলফামারী জেলা শাখার আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চত্ত্বর থেকে বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চত্তরে দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা ও র‌্যালিতে জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন।
জেলা আইডিইবির সভাপতি ও নীলফামারী সরকারি কারিগরি কলেজেরে অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্দ্ধনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের।  এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইডিইবির সাধারণ সম্পাদক দ্বীজেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, আমিনুল ইসলাম ও প্রাক্তন সাধারণ সম্পাদক দুদু মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ