• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার দুপুরে পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষো মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাসুজ্জামান জামান, যুগ্ম-আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ।
বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রের কোন জায়গা রাখছেনা। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। এর পরিণতি অতীতেও ভাল হয়নি, এখনো ভালো হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ