• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলায় তারেককে আইনি নোটিশ

Tareqঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ ‍উদ্দিন মেহেদী ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে তারেক রহমান ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।
গত ৬ নভেম্বর বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান বলেন, “প্রকৃত ইতিহাস বলার কারণে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হয়েছে। কিন্তু এ মামলা হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের নামে। কারণ, তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এজন্য তাকে বঙ্গবন্ধু নয়, পাকবন্ধু বলা উচিত।”
প্রায় দেড় ঘণ্টার বক্তৃতায় তারেক রহমান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন।
আইনি নোটিশে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী, পাকবন্ধু এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদোহিতার শামিল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং খালেদা জিয়ার গুলশানের বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ