দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমেনা-বাকী মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করা হয়েছে।
শনিবার বেলা ৩টায় সম্মানী অতিথি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাইয়ুম চৌধুরী, সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক কাজী শহীদুল আলম, কলকাতা হতে আগত বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রত্যুষ চট্টোপাধ্যায়সহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. আমজাদ হোসেন। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।