নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মসজিদপাড়া বড়বাড়ি গ্রামে অগ্নিকান্ডে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটস্থালে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ওই গ্রামের আরো ২০টি পরিবার অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু জানান, শনিবার রাতে গ্রামে আজিজার রহমানের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় ওই গ্রামের ৭টি পরিবারের ১৬টি টিনের ঘর ভস্মিভুত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ৮ টি গরু, ২টি ছাগল, শতাধিক হাঁস মুরগী মারা যায় এবং ঘরে থাকা আসবাবপত্র,ধান চাল এবং নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্থদের। তবে সময়মতো ফায়ারসর্ভিস ঘটনাস্থলে আসায় ওই গ্রামের আরো ২০টি পরিবার আগুনের হাত থেকে রক্ষা পায়।
নীলফামারী ফায়ার ষ্টেশনের জৈষ্ঠ্য কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার প্রেচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রান্না ঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথামিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা ধারণা করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আরী জানান, রবিবার সকালে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করে তাৎক্ষনিক প্রত্যেক পরিবারকে নগদ চার হাজার টাকা, ৩০কেজি করে চাল ও এক বান্ডিল করে ঢেউ টিন প্রদান করা হয়েছে।
দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে ৫০দিনের কর্মশালা
নীলফামারীরতে দলিত, হরিজন ও বেঁদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে জেলা সমাজ সেবা অধিপ্তর চত্তরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.জাকীর হোসেন।
সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী, জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শহর সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল বক্তব্য রাখেন।
উপ-পরিচালক আব্দুস সোবহান জানান, প্রশিক্ষণ কর্মশালায় জেলার ছয় উপজেলা থেকে দলিত- হরিজন-বেঁদে জনগোষ্ঠির ৫০জন অংশ নিচ্ছেন। অংশগ্রহনকারীদে কম্পিউটার, সেলাই, টিভি ফ্রিজ, এসি মেরামতসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। তারা এসব প্রশিক্ষ নিয়ে আত্মকর্মসংস্থান মুলক কাজে নিয়োজিত হতে পারবেন এবং নিজেদের জীবনমা উন্নয়ন ঘটাতে পারবেন।