রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে গতকাল পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্ত্র জরিপ পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কর্মসূচীর আওতায় রোপা-আমন শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কাশিমবাজার এলাকায় অনুষ্ঠিত শস্য কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-কুড়িগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শওকত আলী সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মো. আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন প্রমূখ।