• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

1415537253আন্তর্জাতিক ডেস্ক : অগ্নি-২ নামের একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটি ওডিশা সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার ভার্দাক জেলার হুইলার দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। খবরে বলা হয়েছে, ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভালপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে রবিবারের এ পরীক্ষা চালানো হলো। দুই হাজার কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটির ওজন ১৭ টন। অগ্নি-২ ট্রেন কিংবা রাস্তায় চলা মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যেতে পারে। আর নিক্ষেপের জন্য এ ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করতে সময় লাগবে মাত্র ১৫ মিনিটি। সূত্র: ইন্ডিয়া টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ