• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেট্রোরেল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

Metro-Railঢাকা: মেট্রোরেল আইন ২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিসচিব সচিব সাংবাদিকদের বলেন, ‘মেট্রোরেল প্রকল্পটি একটি বড় প্রকল্প। ২২ হাজার কোটি টাকা ব্যয় হবে এ প্রকল্পে। এতে সাড়ে ৫ হাজার কোটি টাকার সংস্থান করবে সরকার। বাকি টাকা দেবে জাপানি দাতা সংস্থা জাইকা।’ তিনি বলেন, ‘মূলত ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

সচিব জানান, মেট্রোরেলের রূপ হবে উত্তরা থার্ড ফেজ থেকে পল্লবী, রোকেয়া সরণী, ফার্মগেট শাহবাগ, দোয়েল চত্বর ও বাংলাদেশ ব্যাংক। এ মেট্রোরেল তৈরি হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
তিনি আরো জানান, কেউ যদি লাইসেন্স ছাড়া মেট্রোরেল চালান তার ১০ বছর কারাদণ্ড অথবা এককোটি টাকা জরিমানা হবে। অনুমোদন ছাড়া চালালেও একই দণ্ড হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ করলে ভাড়ার দশ গুণ জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ