আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূবাঞ্চলীয় একটি মাধ্যমিক স্কুলে সন্ত্রসীদের বোমা হামলায় কমপক্ষে ৪৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৭৯ জন। শিক্ষার্থীরা সকালে তাদের প্রত্যাহিক অ্যাসেম্বিলির জন্য স্কুল মাঠে জড়ে হলে ওই বোমা হামলা চালানো হয়। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
আলজাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশের পটিসকুম এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ওই হামলা চালানো হয়।
এদিকে হামলায় হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধার কর্মীর দল। উদ্ধার কর্মীদের পক্ষ থেকে বলা হয়, তারা এখনও পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আরও ৭৯ জনকে আহত অবস্থায় পটিসকুম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে স্কুলটির একজন শিক্ষকের পক্ষ থেকে বলা হয়, হামলায় কতজন শিক্ষার্থী আহত বা নিহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেননা উদ্ধার কাজ এখনও চলছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রেও হতাহতদের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। হাসপাতাল সূত্রে বলা হয়, কতজন ছাত্র হতাহত হয়েছে তা আমাদের কাছে গুরুত্বপূরর্ণ নয়। আহতদের যত দ্রুত সম্ভব চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেননা এখনও অনেক আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
তবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার এ বোমা হামলায় ৭ জন নিহত হওয়ার পর আবার এ হামলা চালানো হল।