• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চীনের রাষ্ট্রপতি ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক

PRESIDENT-OF-CHINA-AND-JAPANআন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করলেন। সোমবার এ বৈঠক করেন তারা।

আলজাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-ওপারেসন’র (এপেক) শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ বৈঠক করেন তারা। এর ফলে প্রায় ২ বছর পর চীন ও জাপানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠক শুরুর পূর্বে উভয়ে সৌজন্যমূলক করমর্দন করেন। এপেক সম্মেলনকে সামনে রেখে দুই দেশের এই বৈঠককে যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার দেশ দুইটি এক সঙ্গে কাজ করা তথা বৈরি সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে।

প্রসঙ্গত, পূর্ব চীনের জনবসতিহীন একটি ছোট দ্বীপের মালিকানা নিয়ে দেশ দুইটির মধ্যে বৈরি সম্পর্ক বিরাজ করছে। দ্বীপটি জাপানের কাছে সেনকাকু এবং চীনের কাছে দিয়াওয়ু নামে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ