বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত বলিউড সুন্দরী কারিনা কাপুরের চুল মাঝারী থেকে লম্বা এই আকৃতিতেই দেখা গেছে। কিন্তু তিনি সম্প্রতি নতুন ছবির পরিচালকের কাছ থেকে নির্দেশ পেয়েছেন, তার চরিত্রের প্রয়োজনে তাকে চুল ছোট করতে হবে। কিন্তু এতে মোটেও রাজি নন কারিনা।
তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চুল তাঁর এতটাই প্রিয় যে তিনি চট করে তা কাটার কথা ভাবতে পারেন না। তাঁর চুল বরাবরই লম্বা। ক্যারিয়ারের একেবারে শুরুর দিক থেকে আজ পর্যন্ত মাঝারী ধরন থেকে লম্বা চুল তার। এক্ষেত্রে কখনও ব্যতিক্রম ঘটেনি।
তিনি আরও বলেন, চুল কাটার কথা তিনি কল্পনাও করতে পারেন না। তিনি পরিচালককে অনুরোধ করবেন যেন তাঁকে পরচুলা ব্যবহার করতে দেওয়া হয় কিংবা চরিত্রটাকেই একটু এদিক সেদিক করে পাল্টে ফেলা যায়।