• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী সীমান্তে বিএসফের গুলিতে জেলে আহত

nilphamari Mapসিসি নিউজ : তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোশাররফ হোসেন (৩২)  নামে এক বাংলাদেশী জেলে গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে তিস্তা নদীর ওই সীমান্তের ৭৯৮ পিলারের পাশে উত্তর চরখড়িবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মোশারফ হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর চর খড়িবাড়ি গ্রামের আব্দুস সামাদের পুত্র।
এলাকাবাসী জানায়, মোশাররফ হোসেন তিস্তা নদীতে জাল ফেলে মাছ ধরছিল এবং এলাকার ১০/১২ জন কৃষক চরের জমিতে ভুট্টার চারা রোপন করছিল। এ সময় ভারতীয়  তিস্তাবস্তি বিএসএফের ক্যাম্পের ৭ জন সদস্য বাংলাদেশের অংশের আটশত গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে জেলে মোশাররফ কে জোড়পূর্বকভাবে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ভুট্টা ক্ষেতে থাকা বাংলাদেশী কৃষকরা প্রতিবাদ করে বিএসএফদের ঘেরাও করলে বিএসএফরা এলোপাথারী গুলি বর্ষন করতে থাকলে ঘটনাস্থলে জেলে মোশাররফ হোসেনের ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্ব আহত হয়। এ সময় বিএসএফ ফাকা গুলি করতে করতে ভারতের ভুখন্ডে চলে যায়।  ঘটনাস্থলে থাকা ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়াডের ইউপি সদস্য সাইদুর রহমান সাধু মুঠোফোনে জানান গুলিবিদ্ধ আহত জেলে কে উদ্ধার করে মাইক্রোবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বিজিবির চরখড়িবাড়ি সীমান্ত ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান মুঠোফোনে  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায়  ভারতের  তিস্তাবস্তি বিএসএফের ক্যাম্পের প্রতিবাদ জানানো হবে এবং এলাকায় টহল জোড়দার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ