• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শোকজের জবাব দিলেন ছাত্রদলের সাত নেতা

Chatro Dolঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে করা কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন ছাত্রদলের বিদ্রোহী সাত নেতা।

মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লয়ে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর কাছে লিখিত জবাব দেন অভিযুক্ত ছাত্রদল নেতারা।

তারা হলেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না ও সাবেক সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল এবং রাজধানীর চকবাজার থানার সাবেক সভাপতি জাকির হোসেন বাবু ও লালবাগের সভাপতি নাহিদুল ইসলাম।

‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে তাদের বিরুদ্ধে সোমবার কারণ দর্শাও নোটিশ দেয় বিএনপি। মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল তাদের।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে ছাত্রদলের এই সাত নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন।

সম্প্রতি ঘোষিত ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সংঘটনের অভিযোগ রয়েছে ওই সাত নেতার নামে।

এ ছাড়া একই ঘটনায় ছাত্রদলের সাবেক তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কমিটি ঘোষণার পর থেকে এই তিন নেতাসহ বেশ কয়েজন সাবেক ও বর্তমান নেতা বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে।

গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা দেয়া হয়। এরপর  থেকে সাবেক ও বর্তমান কমিটির কয়েক নেতা কমিটিতে অযোগ্য ও ব্যর্থদের পদ দেয়া হয়েছে এমন অভিযোগ এনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে আসছেন।

জানা যায়,  গত রোববার রাতে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছাত্রদলের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে বিক্ষোভকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিষ্কারের কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ