• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলা সীমান্তে বাংলাদেশী আহত: পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ

BSFসিসি নিউজ: অবৈধভাবে  বাংলাদেশ ভুখন্ডে প্রবেশ করে এক জেলেকে গুলি করে আহত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। বুধবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের  চরখড়িবাড়ী সীমান্তে ৭৯৮ নম্বর প্রধান পিলার সংলগ্ন যৌথ বাঁধের ওপর বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকে এই দুঃখ প্রকাশ করেন বৈঠকে অংশ নেয়া বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ ব্যাটালিয়ান ডিমলা চরখড়িবাড়ি সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার সাইদুর রহমান মুঠোফোনে বৈঠকের কথা নিশ্চিত করে জানান, বিজিবির আহবানে পতাকা বৈঠকে বিএসএফ ১৩ ব্যাটালিয়ান তিস্তাবস্তি কোম্পানি কমান্ডের এ্যাসিটেন্ট কমান্ডার মুজিব খানের নের্তৃত্বে তিনসদস্য একটি প্রতিনিধি দল ও বিজিবি ৭ ব্যাটালিয়ান ডিমলা থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার মোবাশ্বের খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসা ভারতীয় বিএসএফের এসআই রফিক ও এসআই মুখেশ বাবু এবং  বিজিবির পক্ষে নবীনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জালাল খান, চরখড়িবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান, ঠ্যাংঝাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী, বার্নিরঘাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজ ও ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারতের তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সীমান্তে বিএসএফ কোন গুলির  ঘটনা ঘটাবে না মর্মে প্রতিশ্রুতি  এবং উভয় দেশের সু-সম্পর্ক বজায় রাখার আশ্বাস প্রদান করেন।
উলে¬খ্য মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে নীলফমারীর ডিমলা উপজেলার উত্তর-চরখড়িবাড়ি সীমান্তে ৭৯৮ পিলারের অদুরে তিস্তা নদীতে মাছ ধরার সময় ভারতীয় তিস্তাাবস্তি বিএসএফ ক্যাম্পের ৭জন জোয়ান বাংলাদেশের ৮শত গজ অভ্যান্তরে অনুপ্রবেশ করে বাংলাদেশের মোশাররফ হোসেন (৩২) নামে এক জেলেকে জোড়পূর্ব ধরে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাকালে এসময় এলাকার ভুট্টা ক্ষেতে থাকা বাংলাদেশী কৃষকরা প্রতিবাদ করে এগিয়ে আসেল বিএসএফ এর সদস্যরা এলোপাথারী গুলি বর্ষন শুরু করে এতে জেলে মোশাররফ হোসেনের ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ হয়। এ সময় বিএসএফ ফাকা গুলি করতে করতে ভারতের ভুখন্ডে চলে যায়। পরে গুলিবৃদ্ধ জেলে মোশাররফকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই সীমান্তের চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বিজিবির পক্ষে পতাকা বৈঠকের জন্য বিএসএফের তিস্তাাবস্তি ক্যাম্পে পত্র পাঠালে সকাল ১১ টায় উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ