• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে সাংবাদিক নির্যাতনকারী গ্রেফতার

Arrest-2রংপুর: রংপুরের বদরগঞ্জে আমার দেশের প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোকলা জামানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় নাগেরহাটের সোনারপাড়া থেকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সাংবাদিক সালাম বিশ্বাসের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নাগেরহাটের সোনারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,গত রোববার দুপুরে নাগেরহাটের বাসস্ট্যান্ড এলাকায় গাছে বাঁধা অবস্থায় ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন সাংবাদিক এমএম সালাম বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

নাগেরহাটের ইজারাদার জামান, ওহিদুল, পলাশ, সান্তনাসহ একদল সন্ত্রাসী সরকারী গাছ কর্তন করছিল। বিষয়টি জানতে পেরে তথ্য সংগ্রহের জন্য যান  সাংবাদিক সালাম। এসময় ওই সন্ত্রাসীরা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় এবং হত্যার উদ্দেশ্যে তার গলাসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তারা সাংবাদিক সালামের  মোবাইল ফোন কেড়ে নেয়।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, খবর পেয়ে আমিসহ এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় সাংবাদিক সালাম বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব অভিযুক্ত আসামিকে গ্রেফতার এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারি মোজাফফর হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান, রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি লিয়াকত আলী বাদল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশর সভাপতি শাকিল আহমদ, সেক্রেটারি শাহিদুর রহমান শাহিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ