• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্কিন প্রেসিডেন্ট ওবামার মৃত্যু!

obama killed_57705আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামার মৃত্যু হয়েছে! তবে তা বাস্তবে নয় মিডিয়ায়। এ রকম সংবাদই প্রকাশ পেয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন টেলিভিশনে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে ‘ওসামার’ স্থলে ভুল করে ‘ওবামা’ লেখা হয় টিভি চ্যানেলটির নিউজ স্ক্রলে। টিভির নিউজ অ্যাঙ্কর রাইটার ভুল করে এটি লেখেন। তবে সংবাদটি পাঠ করার সময় সংবাদ পাঠিকার ভুল হয়নি। তিনি ওবামা না বলে ওসামাই বলেছেন।

ওসামা বিন লাদেন হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে জোর বিতর্ক। আর তা উসকে দিয়েছেন মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের দুই প্রাক্তন সদস্য। তারা নিজেদেরকে লাদেনের হত্যাকারী হিসেবে তুলে ধরেছেন। আর এতেই বেধে গেছে গোলমাল। নেভি সিলের দুই প্রাক্তন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের গণমাধ্যমে ঝড় উঠে। গণমাধ্যমগুলো এই খবরটিকে গুরুত্বের সঙ্গে ফলাও করে প্রচার করে। সিএনএন টিভি রোববার এ ব্যাপারে সংবাদ প্রচার করছিল। এক সময় চ্যানেলটির স্ক্রলে ‘সিল হু ক্লেইমস হি কিলড ওবামা আন্ডার অ্যাটাক’ শিরোনাম লেখা উঠে আসে। এটি স্ক্রলে ৫০ সেকেন্ড ধরে চলছিল। বিষয়টি যুক্তরাষ্ট্রে হৈ চৈ ফেলে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। রিচার্ড নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘আমাদের অধিকাংশই প্রেসিডেন্ট ওবামা এবং লাদেনের মধ্যে তফাত করতে জানে না’। পিটন হেড নামের অপর একজন রসিকতা করে লিখেছেন, ‘কেউ চাইলে গোয়েন্দাদের খবর দিতে পারো। ওবামা খুন হয়েছেন’! অনেকে আবার ওবামার নিহত হওয়ার খবর সত্য বলে ধরে নেন। তাদের একজন টুইটারে লিখেছেন, ‘নেভি সিল আয়ত্তের বাইরে চলে গেছে। তাদের শাস্তি হওয়া উচিত। ফক্স নিউজের এক রিপোর্টার মজা করে বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিয়েছেন তিনি মারা গেছেন’। সিএনএনের সংবাদ কর্মী টিভির স্ক্রলে এটি ভুল করে লিখেছেন নাকি ইচ্ছা করেই লিখেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুই মাসে আগে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরকালে তার নাম ভুলভাবে বলায় ভারতের রাষ্ট্রীয় টিভি চ্যানেল দূরদর্শনের এক সংবাদ পাঠিকা চাকরি হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ