ঢাকা : আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।