হিলি প্রতিনিধি: হিলিতে মোহনা টিভি’র ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পর্দাপণ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি নেওয়া হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে কেক কাটেন ইউএনও মো. আজাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শামিমা নাজনীন, সাপ্তাহিক আলোকিত সীমান্ত’র সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আজিজিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব শামসুল হুদা খান, আওয়ামী লীগ নেতা জামিল হোসেন চলন্ত, যুবলীগ নেতা ইমদাদুল মল্লিক টগর ও মোহনা টিভি’র হিলি প্রতিনিধি আকতার হোসেন বকুলসহ আরো অনেকেই।কেক কাটা ও আলোচনা শেষে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে আবারও উপজেলা পরিষদে এসে শেষ হয়।