• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

image_106305_0খেলাধুলা ডেস্ক: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ‘দুর্দান্ত’ সূচনা করেছে বাংলাদেশ। কৃষ্ণ রানি সরকারের হ্যাটট্রিকের সুবাদে আফগানিস্তানকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে অপর গোল তিনটি করেন মাইনু মারমা, সাবিনা খাতুন ও মুনমুন আখতার।
বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। খেলার ২৪তম মিনিটে মারজান গোল করে আফগানদের এগিয়ে নেন।
তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ১০ মিনিট পর দলকে সমতায় ফেরান মাইনু। ৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান কৃষ্ণা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান কৃষ্ণা। ৬২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন সাবিনা। আর ৬৯তম মিনিটে কৃষ্ণা তার হ্যাটট্রিক পূর্ণ করেন।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আফগানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুনমুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ