• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিস্তিতে আইফোন দিচ্ছে রবি

image_106392_0ঢাকা: এক বছরের ওয়ারেন্টিসহ ১২টি সমান কিস্তিতে গ্রাহকদের আইফোন সিক্স ও সিক্স প্লাস দেবে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। মাত্র ১০ হাজার টাকা ডাউন প্যামেন্ট দিয়ে নগদ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে এ কিস্তি সুবিধা নেয়া যাবে।
শুক্রবার থেকে প্রি-বুকিং ওয়েব সাইটে http://www.robi.com.bd/en/current-offers/robi-iphone6/prebook  প্রি বুকিং নেয়া শুরু করেছে অপারেটরটি।
অনলাইনের পাশাপাশি চাইলে রবি সেবা কেন্দ্রে গিয়েও বুকিং দিতে পারবেন গ্রাহকরা। আগামী বৃহস্পতিবার থেকে বুকিং দেয়া কাঙ্ক্ষিত ফোনটি হাতে পাবেন তারা।
গ্রাহকদের জন্য আইফোন সিক্স (১৬ জিবি) এর দাম পড়বে ৭৩ হাজার ৮২৫ টাকা। এর মাসিক কিস্তি ৫ হাজার ৩১৯ টাকা ও আইফোন সিক্স (৬৪ জিবি) এর দাম পড়বে ৮৫ হাজার ২০০ টাকা। এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা। আইফোন সিক্স প্লাসের (১৬ জিবি) দাম পড়বে ৮৫ হাজার ২০০ টাকা। এর মাসিক কিস্তি ছয় হাজার ২৬৭ টাকা।
প্রতিটি ফোনের ডাউন পেমেন্ট ১০ হাজার টাকা। অফারটির সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যার মেয়াদ ৩০ দিন। অফারটি বাস্তবায়নে রবির ব্যাংকিং অংশীদার অ্যামেক্স ও ইবিএল।
গ্রাহকরা গোল্ড, স্পেস গ্রে এবং সিলভার রঙের হ্যান্ডসেট সমাহার থেকে তাদের পছন্দের রঙটি বেছে নেয়ার সুযোগ পাবেন।
এর আগে অপারেটরটি আইফোন ফাইভ এস’র ক্ষেত্রেও আকর্ষণীয় অফার নিয়ে এসেছিল। গ্রাহকদের স্মার্ট ফোনের  আসল উপভোগ্য সেবা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ বলেন, ২০১৩ সালের শেষ দিকে দেশে থ্রিজি সেবা চালুর পর মানুষের মধ্যে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে। সে সঙ্গে স্মার্টফোনের প্রতি আগ্রহও বাড়ছে। রবি সবসময় গ্রাহকদের সুবিধা ও চাহিদা মেটাতে সচেষ্ট।
তিনি বলেন, আইফোন অনেক আগেই সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। রবি প্রথমবারের মত আইফোনের সর্বশেষ সংস্করণ গ্রাহকদের জন্য নিয়ে  আসছে। অনুমোদিত বিক্রয়কর্মী ও গ্রাহকদের জন্য এক বছরের ওয়ারেন্টি দেবে রবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ