• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এক মাদ্রাসা ছাত্র পক্ষকাল ধরে নিখোঁজ

saidpur pic,13-11-2014সিসি নিউজ: সৈয়দপুর শহরের এক মাদ্রাসা ছাত্রকে গত প্রায় ১৫দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর নাম মো. হোসাইন ওরফে সনু (১২)। সে শহরের বাঁশবাড়ী জামিয়া রিজবিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
থানায় করা ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, শহরের বাঁশবাড়ী মহল্লার মৃত. শাহিদের ছেলে মো. হোসাইন সনু। ঘটনার দিন গত ৩১ অক্টোবর বিকেলে প্রতিদিনের মতো সে বাঁশবাড়ী জামিয়া রিজবিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে ফুটবল খেলছিল। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সকল আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করেও অদ্যাবধি তাঁর কোন সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরণে প্যান্ট ও গেঞ্জি ছিল। তাঁর মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। স্বাস্থ্য মোটা।
ছাত্র নিখোঁজের ঘটনায় ওই মাদ্রাসার পক্ষ থেকে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৮৫,তাং ০২/১১/২০১৪ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ