• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকার আবারো পাতানো নির্বাচনের পায়তারা করছে- দুলু

1111সিসি নিউজ: শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট ও হায়েনা সরকার উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবীব দুলু বলেছেন, সরকার বিএনপির জাতীয় নেতাদের জেলে পুড়ে আবার একটি পাতানো নির্বাচনের পায়তারা করছে।
শুক্রবার দুপুরে নীলফামারীর কচুকাটায় গত ২৩ অক্টোবর নীলফামারী বড় মাঠে ২০দলীয় জোট আয়োজিত বেগম খালেদা জিয়ার জনসভার মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নীলফামারীর জনসভার উদাহরন দিয়ে সাবেক এই মন্ত্রী আরো বলেন, দেশের মানুষ ৫ জানুয়ারীর সাজানো নির্বাচন শুধু বয়কটই করেনি মানুষের সমর্থন এখনো বিএনপির দিকেই রয়েছে।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশের মানুষকে মুক্ত করার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির বড় শত্র“ আওয়ামী লীগ, বিএনপি নয়। তাই নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্রবদ্ধ হয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরাতে হবে।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে মূল্যায়ন সভায় সাবেক সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান, আক্তারুজ্জামান মিয়া, বিলকিছ ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম, মীর সেলিম ফারুক, মনছুরুল ইসলাম দানু, অধ্যাপক রাইসুল আলম চৌধুরী, রিয়াজুল ইসলাম কালু, ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, ডিমলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কাশেম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক রাজ্জাকুল ইসলাম রাজা, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সোলায়মানসহ ছাড়াও রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মূল্যায়ণ সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সচিব সামসুজ্জামান জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ