আন্তর্জাতিক ডেস্ক: কালিউয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে হাওয়াই’র পাওয়াহা শহরে যান চলাচল ব্যাহত৷
বৃহস্পতিবার রাত থেকে কালিউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরনের ফলে শহরের তিনটি স্থানে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়৷
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার উত্তাপে পথের ধারের পাথর গলে গিয়ে রাস্তায় পড়েছে৷ আর তার জেরেই বন্ধ হয়ে গিয়েছে শহরের যান চলাচল৷ অপরদিকে ফুটন্ত লাভার স্রোত শহরের কাছাকাছি চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী৷ সূত্রের খবর, কালিউয়া আগ্নেয়গিরি থেকে বিগত ৩১ বছর ধরেই প্রায়ই লাভার উদ্গীরণ ঘটছে৷- ওয়েবসাইট।