ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মাশরাফিকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম দুই ওয়ানডের দল থেকে নাসির হোসেন ও তাইজুল ইসলাম বাদ পড়েছেন। দলে ফিরেছেন আল আমিন, সাব্বির রহমান রুম্মন ও আরাফাত সানি।
সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্ট্রগ্রামে অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডেতে দল দুটি মুখোমুখি হবে ২৩ নভেম্বর।
এরপর দল দুটি ঢাকায় ফিরে আসবে। শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর।
প্রথম দুই ওয়ানডের জন্য ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন।