• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Awamili Flagদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা আওয়ামী লীলের সভাপতি এবং প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রী এ্যাড. আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আজিজুল ইমাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বজলুল হক, মোঃ আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক হোসেন, মোঃ আতাউর রহমান আজাদ বাবলু, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, এ্যাড. হাসনে ইমাম নয়ন, এ্যাড. তহিদুল ইসলাম প্রমূখ। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম আক্তার, উপ-দপ্তর সম্পাদক কাজী তাজ-উল-শামস প্রিন্সহর সম্পাদকমন্ডলী সদস্যবৃন্দ, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলার ১৩টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির সকল নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব কর্মসূচীতে দলের নেতাকর্মীদের সক্রিভাবে অংশগ্রহনের অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ