সিসি নিউজ: নীলফামারীতে জুয়া খেলাকে কেন্দ্র করে জুয়ারী ও আয়োজকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
শুক্রবার রাতের জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের জালিয়াপাড়া নামক স্থানে এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, থানাপুলিশকে ম্যানেজ করে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়াডের ইউপি সদস্য লাল বাবু ও আন্তঃজেলা জুয়ারী সংগ্র এবং জুয়ার বোড পরিচালনাকারী মাশান নেতৃত্বে ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ডাবু জুয়ার আসর বসিয়ে আসছে। আর এই খেলায় নীলফামারী ছয় উপজেলা ছাড়াও পঞ্চগড়-বোদা, ঠাকুরগাও, দিনাজপুর, খানসামা –পাকের হাট এলাকার নামীদামি জুয়ারীরা লাখ লাখ টাকা সাথে নিয়ে অংশ নেয়। শুক্রবার রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার দোলোয়ার হোসেন নামের এক জুয়ারী জুয়ায় অংশ গ্রহণ করে এক লাখ টাকা হেরে যায়। এসময় ওই জুয়ারী নিজ বাড়ী ফিরে যাওয়ার জন্য জুয়ার বোড থেকে ৫শত টাকা তুলে নিলে আয়োজনদের সাথে তার বচসা শুরু হয়। এনিয়ে আয়োজক মেম্বর লাল বাবু ও মাশান ওই জুয়ারী দেলোযারকে মারধর করলে সেখানে থাকা অন্যা জুয়ারীরা দেলোয়ারের পক্ষ নিয়ে আয়োজকদের সাথে সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা জুয়ারীদের বেশ কিছু মটরসাইকেল ভাংচুর করে জুয়ার বোডে আয়োজক মেম্বর লাল বাবু ও মাশানের লোকজন। এসময় এলাকাবাসী ওই সংর্ঘষ বন্ধ করার জন্য র্যাব আসছে এমন খবর ছড়ি দিলে সকলেই জুয়ার আসর ছেড়ে পালিয়ে যায়। আহতরা আইনশৃঙ্ভলা বাহীনির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালি যায় ।
গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আরো জানান, এলাকায় জুয়ার আসর বন্ধের জন্য ইউপি সদস্য লাল বাবুকে বার বার নিষেধ করা সত্ত্বেও সে কোন কিছুরই পরোয়া করে না। এব্যাপারে থানায় অবগত করেছি মৌখিক ভাবে।
এব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, এরকম কোন ঘটনার খবর চেয়ারম্যান কিংবা এলাকার কেউ আমাদের জানায়নি।