আন্তর্জাতিক ডেস্ক : গোপন বৈঠক সারতে শনিবার বাগদাদে পৌঁছলেন মার্কিন শীর্ষ সামরিক কর্তা জেনারেল মার্টিন ডেম্পসে৷ আইএস’র বিরুদ্ধে অভিযান চালানো ইরাকি ও কুর্দি বাহিনীকে আরও বেশি করে মদত যোগাতে মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে এদিন গোপন বৈঠক সারেন তিনি৷
গত অগাস্টে আমেরিকা ও তার মিত্র দেশগুলি ইরাকের আইএস’র বিরুদ্ধে বিমান হানা শুরু করে৷ অভিযান শুরুর পর এই প্রথম ইরাক সফরে গেলেন তিনি৷ এদিন ডেম্পসে বলেন, গোটা বিষয়টি সামনে থেকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যেই তার এই ইরাক সফর৷প্রসঙ্গত, আইএস বিরোধী অভিযানে ইরাকে আরও বেশি সেনা পাঠানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও দু’দিন আগে মার্কিন কংগ্রেসকে অবহিত করেন তিনি৷ এর পরই ইরাকে সফরে গেলেন জেনারেল ডেম্পসে।- ওয়েবসাইট।