ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সমন জারি করেছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম রেজাউল করিমের আদালত সোমবার এ সমন জারি করে আগামী ১০ ডিসেম্বর তারেক রহমানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।
লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ এনে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মনির খান শত কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন।