ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশি পণ্য আমেরিকায় প্রবেশে জিএসপি না দিলে টিকফা অনর্থক হয়ে দাঁড়াবে।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আমেরিকার পণ্য ও সেবার প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তোফায়েল।
তিনি অনুষ্ঠানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার মাধ্যমে দ্রুত বাংলাদেশকে জিএসপি প্রদান করার জন্য আমেরিকার প্রতি অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন। এর আগে তোফায়েল আহমেদ মার্কিন পণ্য ও সেবা প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন করেন।
তিন দিনের এ প্রর্দশনীতে বোয়িং বিমান থেকে কোকাকোলাসহ বিখ্যাত মার্কিন ৪৩টি কোম্পানি এবং সেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ঢাকায় ২৩তম বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ৭৮টি স্টল রয়েছে। আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।