• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে টোল আদায় নিয়ে দু’শ্রমিক সংগঠন মুখোমুখি

Kurigramরফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারী চালিত অটো বাইক ও ভটভটির টোল আদায় করাকে কেন্দ্র করে দু’টি শ্রমিক সংগঠন মুখো-মুখি অবস্থান করায় গতকাল থানা পুলিশ উভয় গ্র“পের মধ্যে টোল আদায় বন্ধ করে দিয়েছে। বর্তমান উভয় শ্রমিক সংগঠনের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। সূত্রে জানা যায়, অত্র উপজেলায় প্রায় দেড় হাজার ব্যাটারী চালিত অটো বাইক ও ভটভটি রয়েছে। ২০০৯ সাল থেকে ওই অটো ষ্ট্যান্ডগুলো উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের দখলে ছিল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত শ্রমিকরা অটো ও ভটভটি প্রতি ১০ টাকা হারে চাঁদা আদায় করতো। পরবর্তীতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদত হোসেন লাল জাতীয় শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন যাহার রেজিঃ নং-ডি-৯ এর আহ্বায়ক হিসেবে এবং অটো বাইকের ষ্ট্যান্ডে তার নিয়োজিত শ্রমিক দিয়ে টোল আদায় করে আসছিল। এরই সূত্র ধরে গতকাল সকালে রাজারহাট রেল ষ্টেশন সংলগ্ন রাজারহাট-কুড়িগ্রাম সড়কে চলাচলকারী অটো বাইকের ষ্ট্যান্ডটি রাজারহাট উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুনরায় দখলে নেয় এবং টোল আদায় শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাজারহাট উপজেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শাহাদত হোসেন লালের নেতৃত্বে ওই সংগঠনের নেতারা রাজারহাট-কুড়িগ্রাম সড়কের মাঝামাঝি নাওডারা ব্রিজ নামক এলাকায় গাছের গুড়ি ফেলে দিয়ে প্রায় শতাধিক অটো বাইক আটকে দেয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ওসি থানায় বসার আশ্বাস দিলে তারা অটো বাইকগুলো ছেড়ে দেয়। এ বিষয়ে রাজারহাট উপজেলা জাতীয় ফেডারেশন শ্রমিক সংগঠনের আহ্বায়ক শাহাদত হোসেন লাল বলেন, ওসি স্যার সোমবার রাত ৮টায় আমাদের দু’পক্ষের সঙ্গে বসে সমঝোতা করার আশ্বাস দিলে আমরা গাড়িগুলো ছেড়ে দেই। রাজারহাট উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক মো. আলম মিয়া বলেন, ষ্ট্যান্ডগুলো পূর্ব থেকে আমাদের দখলে ছিল এবং সোমবার সকালে পুনরায় আমরা দখলে নিয়েছি এবং টোল আদায় শুরু করেছি। পরে ওসি সাহেবের নির্দেশ মোতাবেক সোমবার দুপুর থেকে টোল তোলা বন্ধ রাখা হয়েছে। রাতে বৈঠকের পর মঙ্গলবার থেকে আবার টোল আদায় করবো। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দু’টি শ্রমিক সংগঠনকে সমঝোতা না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাত ৮টায় থানায় দু’পক্ষের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ডাকা হয়েছে এবং অবৈধ নছিমন-করিমন বন্ধ রাখতে বলা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ