• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুড়িমারীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু!

Lalmonirhat News  Picture-17-11-2014 (1)এস এস হাসান মন্ডল, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় মুন্নি বেগম(২২) নামের এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মধ্য ইসলামপুর( বল খেলার মাঠ) এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের মধ্য ইসলামপুর (বল খেলার মাঠ) এলাকার শাহ আলমের স্ত্রী মুন্নি বেগমের লাশ শোয়ার ঘরের ধরনায় ওড়না গলায় পেঁছানো ঝুলে থাকতে দেখে নিহতের স্বামী লাশটি নামিয়ে বিছানায় শোয়ায় রেখে মাথায় পানি ঢালতে থাকে। এরপর স্থানীয় লোকজন এসে দেখেন মুন্নি বেগম মারা গেছেন। বিষয়টি এলাকাবাসী পাটগ্রাম থানায় জানালে পুলিশ সন্ধায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে স্থানীয়রা কেউ বলছেন, স্বামী শাহ আলম শ্বাসরোধ করে মুন্নিকে হত্যার পর লাশ মিছামিছি ঘরের ধরনায় ওরনা পেছিয়ে ঝুলিয়ে রাখে। পরে নাটকীয়ভাবে লাশ নামিয়ে মাথায় পানি দিতে থাকে। আবার কেউ বলছেন, স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। এরপর স্বামীর উপর অভিমান করে মুন্নি ঘরের ধরনায় ওড়না পেছিয়ে নিজে আত্মহত্যা করেছে। তবে মুন্নি বেগমের মৃত্যু রহস্যজনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশ প্রশানস ধুম্রজালে পড়ে। এক পর্যায়ে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় এবং নিহতের মামা মানিক মিয়ার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ‘এলাকাবাসীর খবর পেয়ে সন্ধায় লাশ উদ্ধার করে লাশ লালমনিরহাটে মর্গে প্রেরন করা হয়েছে । নিহতের মামা মানিক মিয়ার অভিযোগের ভিত্তিতে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ